1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এদিকে, পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসার কথা রয়েছে।

এছাড়া, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকায় আসছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রী। আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD