
জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে আমরা গভীর শোকাহত। তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারালো এক আপসহীন রাজনৈতিক নেত্রীকে, আর জাতি হারালো গণতন্ত্রের আন্দোলনের এক দৃঢ় কণ্ঠস্বরকে।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সামরিক শাসন-পরবর্তী সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে নারী নেতৃত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আন্দোলন-সংগ্রাম, কারাবাস ও নানা প্রতিকূলতার মধ্যেও আপসহীন ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ধৈর্যশীল ও দৃঢ়চেতা। অসুস্থতা সত্ত্বেও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তাঁর উদ্বেগ ও প্রত্যাশা কখনো নিভে যায়নি।
তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও অসংখ্য সমর্থকের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
✍️ শোকবার্তায়
এস এম খোকন
সম্পাদক বাংলা কণ্ঠ
Designed by: Sylhet Host BD
Leave a Reply