1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার, হার দেখলো রাজশাহী - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার, হার দেখলো রাজশাহী

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স। তবে সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি, ৮ উইকেটে ১৩২ রানে শেষ হয় ইনিংস। জবাবে ৫ উইকেটের জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। দলীয় প্রচেষ্টায় ১৮.৫ ওভারেই পৌঁছায় জয়ের বন্দরে। শামিম পাটোয়ারী ১৩ বলে ১৭ ও সাব্বির রহমান ১০ বলে ২১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

অবশ্য সুবিধা করতে পারেননি সাইফ হাসান। আলোচিত এ ব্যাটার ফেরেন ৪ বলে মাত্র ১ রান করে। উসমান খান (১৮) ও মোহাম্মদ মিথুনের ইনিংসও (১২) বড় হয়নি। তবে হাল ধরেন আব্দুল্লাহ আল মামুন। ১৩.৪ ওভারে দলীয় ৮৫ রানে ফেরেন মামুন। আউট হওয়ার আগে করেন ৩৯ বলে ৪৫ রান। এরপর নাসির হোসেনের (১৯) উইকেট হারালেও শামিম ও সাব্বির মিলে আর বিপদ আসতে দেননি।

এর আগে, ব্যাট করতে নেমে প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে (০) হারায় রাজশাহী। তবুও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০.৪ ওভারে তুলে ফেলেন ৭৮ রান। মাঝে তানজিদ তামিম ২০ ও ইয়াসির আলি আউট হন ১৩ রান করে।

ভালো শুরুর ধারা ধরে রাখতে পারেননি শান্ত, রাজশাহী অধিনায়ক আউট হন ২৮ বলে ৩৭ রান করে। চাপে পড়ে যায় দলটা। এরপর মুশফিকুর রহিম ২৩ বলে ২৪ ও মোহাম্মদ নেওয়াজ (২৬) কেবল দুই অঙ্কে যেতে পারেন। বল হাতে ঢাকার ইমাদ ওয়াসিম ৩ ও নাসির হোসেন নেন ২ উইকেট। প্রথম জয়ের জন্য ঢাকার প্রয়োজন ১৩৩ রান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD