প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৫, ৬:৫২ পি.এম
নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদীতে ডুবে সজীব মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (০৯-০৫-২৫ ) দুপুরে নদীতে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সজীব মিয়া পৌর সদরের খাজানগর গ্রামের শিপন মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে বুড়ি নদীর পাড়ে খেলা করছিল সজীব মিয়া। খেলার সময় সে নদীতে পড়ে গেলে স্রোতের টানে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে উদ্ধার করা হয়। পরে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্রেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com