“প্রাথমিক শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান।
ইন্সটাক্টর মোহাম্মদ কামাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাজমুল হুদা, জাতুকর্ণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম, তোপখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ, মজলিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান, পুরানবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেনা খানম, জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল ফজল প্রমুখ।
[caption id="attachment_15561" align="alignnone" width="700"]
উপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।[/caption]
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান বলেছেন প্রাথমিক শিক্ষাই হচ্ছে জাতি গঠনের মূল ভিত্তি। শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের সুষ্ঠু বিকাশে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।