প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৭:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৭:০০ পি.এম
তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় তজুমদ্দিন স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. বনি আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ডা. শামীম রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তজুমদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুব কবির, সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু,
সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু এবং ভোলা জেলা যুবদলের সাবেক সহসভাপতি হাসান মো. সাফা পিন্টু। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট সাতটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে তজুমদ্দিন ফুটবল একাদশ ও ভোলা ফুটবল একাদশ মুখোমুখি হয়।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সম্পাদক এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com