প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১২:১৬ পি.এম
ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ইমারাত নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। এতে উপজেলা আমীর হিসেবে মাওলানা মো. মোফাজ্জাল হোসাইন নির্বাচিত হয়েছেন। উপজেলা সেক্রেটারি হিসেবে মাওলানা মো. আবুল বশার এবং সহকারী সেক্রেটারি হিসেবে আব্দুল্লাহ আল মাসুদ মনোনীত হয়েছেন।
এ ছাড়া ২০২৭-২০২৮ সেশনের জন্য উপজেলা মজলিসে শূরায় ৭ জন পুরুষ সদস্য নির্বাচিত, ৫ জন মনোনীত এবং ৫ জন মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন।
মজলিসে শূরার সদস্যরা হলেন— মাওলানা মো. আবুল বশার, আব্দুল্লাহ আল মাসুদ, মাওলানা আব্দুল গাফফার খান, তমিজ উদ্দিন কাজল মিয়া, নাসির উদ্দিন আলবানী, মুহাম্মদ সাদেকুর রহমান, মাওলানা মো. আবু নাইম, মাওলানা মো. এমদাদুল হক, মাওলানা মো. জাহিদুর রহমান, মাওলানা মো. নুরুল ইসলাম, মো. শামীম হাসান, নুরুন্নাহার ঝর্ণা, রাজিয়া সুলতানা, আসমা কাজল, ফারজানা সুমি ও আকলিমা হোসেন।
শনিবার বিকেলে নবনির্বাচিত উপজেলা আমীর ও মজলিসে শূরার সদস্যদের শপথবাক্য পাঠ করান পিরোজপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুর রব। নবনির্বাচিত এই কমিটি ২০২৭-২০২৮ সেশনে সংগঠনের উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আমীর হোসেন খান, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ।
সম্পাদক এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com