প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৫:৪৯ পি.এম
নবীনগরে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু !

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের নাটঘর ইউনিয়নের কুড়িঘরে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে৷ তিনি মৃত সুরুজ আলীর ছেলে।
সরে জমিনে গিয়ে জানা যায়, বুধবার (১৬-০৪-২৫) দুপুরে কুড়িঘর গ্রামের পাশ্ববর্তী বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল৷ ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান৷
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধান কাটার পর বিলে বজ্রপাতে একজন কৃষক মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com