প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৫:৩০ পি.এম
নবীনগরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নে বাঙ্গরা গ্রামে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে বুধবার (১৬-০৪-২৫) দুপুরে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা দাবি করেন, মুসা আহাম্মেদের বিরুদ্ধে শিরিনা বেগম কর্তৃক দায়ের করা মিথ্যা ও বানোয়াট। তারা এ সময মামলার প্রতিবাদে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারসহ মিথ্যা মামলার বাদী শিরিনার শাস্তির দাবি করেন।
রত্না বেগম বলেন, শিরিনা বেগম এর আগেও একাধিকবার এ ধরনের মিথ্যা মামলার ঘটনা ঘটিয়েছেন। তার এপর্যন্ত চার-পাঁচটি বিয়ে হয়েছে, সে এলাকায় খারাপ কাজে লিপ্ত থাকে। কিছুদিন আগেও খারাপ অবস্থায় এলাকাবাসী তাকে ধরেছিল। তার মিথ্যা মামলার ভয়ে এলাকার সর্দার ও মাতাব্বররাও তার অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এগিয়ে আসেনি।
মানববন্ধনে ওই মামলার সাক্ষী মমতা বেগম ও শামীম মিয়া বলেন, শিরিনা বেগম মিথ্যা অভিযোগ করে তাদের নাম সাক্ষী হিসেবে দিয়েছেন অথচ তারা এই বিষয়ে কিছুই জানেন না। শিরিনা বেগম একজন খারাপ মহিলা যা ভাষায় প্রকাশ করার মত না। খারাপ কাজের জন্য গ্রামবাসী তাকে এলাকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তার বিরুদ্ধে যে কথা বলবে সে তাকেই মিথ্যা মামলায় হয়রানি করেন। তারা এই মিথ্যা হয়রানি মুলক মামলা সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ০১ ব্রাহ্মণবাড়িয়া আদালতে ব্যবসায়ী মুসা আহাম্মেদসহ জিনদপুর ইউনিয়নের যুবদল নেতা কামাল মিয়া ও হৃদয় মিয়াকে আসামি করে শিরিনা বেগম মিথ্যা মামলা দায়ের করেন যাহা নবীনগর থানায় তদন্তাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com