গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি পটুয়াখালীর দশমিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বলেন ফ্যাসিস্ট দোসরদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় দশমিনা উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রধান অতিথি নুরুল হক নূর আরও বলেন, যারা জনগনের প্রতিরোধের মুখে পালিয়ে গিয়েছেন, তারা আজ হুমকি ধামকি দিচ্ছেন। ওই খুনি দোসরদের প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
যারা তারেক রহমানে নির্দেশ মানেননি তাদের নির্বাচন করলে দেশের উন্নয়ন হবে না। তিনি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ও গনঅধিকার পরিষদকে ঐক্যবন্ধ থাকার আহবান জানান।
উপজেলা বিএনপির আহবায়ক সিদ্দিক আহম্মেদ মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার সহ আরও অনেকে।