প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৯:২৪ এ.এম
নবীগঞ্জে তরুনীর আত্মহত্যা

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে তামান্না আক্তার(১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। সে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাজীর মোকাম গ্রামের মোছন আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ৩ মার্চ সোমবার বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে তামান্না আক্তার পরিবারের লোকদের অগোচরে ঘরের একটি রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com