বানিয়াচংয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খাদ্য অধিদপ্তরের ৭৩ বস্তা চাউল আটক করা হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) রাত ১টা ৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং ৪নং দক্ষিণ পশ্চিম ইউপির পাঠানটুলা মহল্লার মদরিছ মার্কেটের ভিতরে অভিযান চালিয়ে ৭৩ বস্তা চাউল উদ্ধার করা হয়।
এসময় উপজেলার প্রথমরেখ মহল্লার মৃত ইয়াদ উল্লার পুত্র সঞ্জব আলী (৬০), একই মহল্লার সঞ্জব আলীর পুত্র মোঃ নুর আলম (২৪), সাগর দিঘী দক্ষিণপাড় মহল্লার ইব্রাহিম মিয়ার পুত্র মোঃ আফজল মিয়া (১৯) ও জাতুকর্ণপাড়া মহল্লার রুস্তম উল্লার পুত্র মোশাহিদ মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়। পরে বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম জানান সেনাবাহিনী ও বানিয়াচং থানা পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৩ বস্তা চাউল ও ৪জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুসরাত ফেরদৌসী জানান দুস্থ মহিলাদের মাঝে (জি ডব্লিউ ভি) কর্মসূচির আওতাধীন ৩০ কেজি করে চাউল ৩নং ইউনিয়ন পরিষদে বন্ঠন করা হয়েছিল। আমি এর সাথে জড়িত সকল অপরাধীদের শাস্তির দাবী জনাচ্ছি।