প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৩:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ৮:৩২ এ.এম
নবীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের নবীগঞ্জে ২২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ২৫ অক্টোবর শুক্রবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন এর দিকনির্দেশনায় গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এসআই স্বাধীন তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতাকৃত হলেন- নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের রামলু গ্রামের লেবু মিয়ার পুত্র সবুজ মিয়া (৩২)।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ওই ইউপির কান্দিগাও গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com