লন্ডন সফররত বাংলাদেশের খ্যাতিমান টিভি তারকা ও মডেল সাদিয়া ইসলাম মৌ-এর সম্মানে বার্কিং টাউন হলে বৃহস্প্রতিবার ১৭ অক্টোবর ২০২৪ সন্ধ্যায় আয়োজন করা হয় মতবিনিময় অনুষ্টান। অনুষ্টানের আয়োজক বার্কিং ডাগেনহ্যাম কাউন্সিলের ব্রিটিশ বাংলাদেশী মেয়র মঈন কাদিরির আমন্ত্রমনে এই মতবিনিময় সভায় বাঙ্গালী ছাড়াও ম্যালটি ক্যালচারাল সোসাইটির বিশিষ্টজনেরা অংশ নেয়। দুই পর্বের এই অনুষ্টানে প্রথমটি ছিল চ্যারিটি অনুষ্টান দ্বিতীয় পর্বে কাউন্সিলের ক্যাবিনেট পার্লারে অনুষ্টিত হয় মতবনিময় সভা।
আলোচনায় উঠে আসে উভয় দেশের সভ্যতা ও সংস্কৃতি। সাদিয়া ইসলাম মৌ বলেন গ্রেট ব্রিটেনে এক মিলিয়নেরও বেশী বাঙ্গালীর বসবাস। আমাদের ভবিষ্যত প্রজন্ম যাতে শেকড় থেকে বিচ্যুত নাহয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এটা সম্ভব সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে। বর্তমানে ব্রিটেনে চারজন ব্রিটিশ বাংলাদেশী এমপিসহ শত শত বাঙ্গালী বিভিন্ন সেক্টরে অবদান রাখছেন। প্রতিটি বরো কাউন্সিলে রয়েছেন বিপুল সংখ্যক বাঙ্গালী কাউন্সিলার তারা এই উদ্যোগটি নিতে পারেন। ব্রিটেনে আমাদের কৃষ্টি ক্যালচার প্রচারে বাংলাদেশ থেকে সবধরনের সহযোগীতা করা হবে। আর এটি বাস্তবায়িত করতে হয়ে প্রয়োজন সংস্কৃতি বিনিময়।
মেয়র মঈন কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাদিয়া ইসলাম মৌকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর সাঈদ গণি, ফজলুল হক , মিঃ রবিনসন , সাংবাদিক-মানবাধিকার কর্মি আনসার আহমেদ উল্লাহ সঅঙবাদিক ড.আজিজুল আম্বিয়া , নুরুল ইসলাম, রুনা লায়লা, নাজমা বেগম , সাত্তার আহদ সহ অরো অনেকে । সভায় বক্তারা দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে আলাপ-আলোচনা করেন। তারকা শিল্পি সাদিয়া ইসলাম মৌ নাটক সিনেমায় অভিনয়ের পাশাপাশি একজন মডেল এবং ডান্সার হিসেবেও বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তিনি বাংলাদেশের একজন সাংস্কৃতিক এ্যাম্বেসেটরও।