প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৪, ৭:৪৪ পি.এম
চুক্তিভিত্তিক ৫ সচিব নিয়োগ

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার সাবেক ৫ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির দফতরে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সচিব পদে নিয়োগ পাওয়া ৫ কর্মকর্তার মধ্যে ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়, এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়, ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com