বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
আন্তর্জাতিক, শীর্ষ

৫৯ লাখ ৫৬ হাজার বিশ্বব্যাপী করোনায় মৃত্যু

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ৭:১৬
Facebook WhatsApp

বাংলা কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসের লাগাম কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না। শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১৬ লাখ ১০ হাজার ২৮৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরো ৮ হাজার ৩৫৯ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ২১০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৫৬ হাজার ৩২৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৫৯০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫ লাখ ৩২ হাজার ৩০৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭২ হাজার ২০০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৪ হাজার ৭৪৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫১২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ১৯৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ২৬৭ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ১০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৯৫৮ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ২২৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


Share this news as a Photo Card

26 February 2022

৫৯ লাখ ৫৬ হাজার বিশ্বব্যাপী করোনায় মৃত্যু

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...