প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৬:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৪, ৭:০৯ পি.এম
বাঙালী ললনা : জান্নাত আরা খান পান্না

তোমার যুদ্ধ রণক্ষেত্রে
আমার যুদ্ধ গৃহে,
প্রতিনিয়ত যুদ্ধ আমার
ঘর সাজানোর মোহে।
কত ত্যাগের বিনিময়ে
টিকাই সংসার,
বেলা শেষে চেয়ে দেখি
সঙ হলো যে সার।
আমার দেয়া ভালোবাসার
নাম হয় 'ছলনা,'
তবু আমি আঁকড়ে ধরি
আমি বাঙালী ললনা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com