প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৯:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৪, ১০:৫৪ এ.এম
আদর গুলো রং ছড়াবে

আদর গুলো তোমার হবে
রং ছড়াবে তাই
তুমি ছাড়া এ জীবন নায়ে
আরতো কেহ নাই!
নদীর জলে চাঁদের হাসি
উথলে উথলে পড়ে
চাঁদ আমাদের সঙ্গী হলে
কষ্ট কিন্তু নাইরে!
জীবন নদীর পাড়ে নেমে
শপথ নিলাম এই
আঘাতটায় ফুল ফোঁটাবো
যাতনা দিকনা যেই!
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com