বাকিংহাম রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রিন্সেস কেট মিডলটন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জ্যেষ্ঠপুত্র যুবরাজ উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। এজন্য তিন সন্তানের জননী রাজকুমারী কেট মিডলটনকে ১৪ দিনের জন্য হাসপাতালে থাকতে হবে।মঙ্গলবার প্রিন্সেস কেট মিডলটনকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করতে হয় হাসপাতালে। রাজকুমারীর পেটে অস্ত্রোপচার করা হয়েছে । তার কী সমস্যা হয়েছিল তা স্পষ্ট না জানালেও বাকিংহ্যাস রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে সফল অস্ত্রোপচার হয়েছে কেট মিডলটনের।
কেটের ঠিক কী হয়েছে আর কেনই বা এই অস্ত্রোপচার তা নিয়ে রহস্য ঘনিয়েছে। বাকিংহাম রাজপ্রাসাদ যেমন এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি। তেমনই প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন সপরিবারে যে প্রাসাদে থাকেন সেই ক্যানজিংটন প্যালেসও এ ব্যাপারে কিছু বলতে নারাজ। মঙ্গলবার লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় কেট মিডলটনকে। তার পর থেকে ক্লিনিকের বাইরে দেখা যায় কড়া প্রহরা। তবে অস্ত্রপচারের সময় কেটের সঙ্গে তাঁর স্বামী প্রিন্স উইলিয়াম থাকতে পারেননি বলে জানাগেছে। কেট মিডলটনের তিন সন্তানকেও নিয়ম মাফিক স্কুলে পাঠানো হয়েছে যাতে কিছু অস্বাভাবিক না মনে হয়।
কেটের এই হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়া এবং অস্ত্রোপচার নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল যে তিনি ক্যান্সারে আক্রান্ত! তবে নিশ্চিত হওয়া গেছে তিনি ক্যান্সারে আক্রান্ত হননি। কেনসিংটন প্যালেসের মুখপাত্রকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, রাজ পরিবারের ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয় প্রকাশ্যে আনতে চান না তাঁরা। তবে একই সঙ্গে ক্যানজিংটন প্যালেস জানিয়েছে, প্রিন্সেস কেট মিডলটন এখন ভাল আছেন।
যদিও ক্যানজিংটন প্যালেসের রেকর্ড বলছে আগামী বেশ কয়েক মাস প্রিন্সেস কেট মিডলটনের যাবতীয় সফর এবং সূচি বাতিল করা হয়েছে রাজ প্রাসাদের তরফে। বাতিল করা হয়েছে বিদেশযাত্রাও।