নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক এবং বাংলাদেশ গীতা পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলকে বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী পরিষদের ২০২৪-২০২৬ মেয়াদের জন্য সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) পদে নির্বাচিত করা হয়েছে।
গত ৩১ শে ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বিজয় চন্দ্র দাস এবং সাধারন সম্পাদক শ্রী বিজন কান্তি ধর স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং অর্পিত দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।