লাখাইয়ে মোঃ রুহুল আমিন নামে এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে বীমার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এবিষয়ে গত ০২ জানুয়ারী লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ জামাল মিয়া নামে এক ভুক্তভোগী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,
লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের মৃত মোঃ রফিকুল ইসলাম ভূইয়ার ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারী মোঃ রুহুল আমিন গত ১০ বছর আগে অভিযোগ কারী মোঃ জামাল মিয়া কে ফারইস্ট ইসলামী লাইফ ইনসুরেন্সে বীমা করায়।অভিযোগকারী মোঃ জামাল মিয়া বলেন আমি গরীব অসহায় মানুষ হয়েও অনেক কষ্ট করে স্বাস্থ্য সহকারী মোঃ রুহুল আমিন কে বিশ্বাস করে নিয়মিত বীমার টাকা দিয়ে বীমা শেষ করেছি এবং বীমা শেষ হওয়ার নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার দীর্ঘদিন পেড়িয়ে গেলেও স্বাস্থ্য সহকারী মোঃ রুহুল আমিন বীমার টাকা দিচ্ছে না।
এ নিয়ে শালিস বিচার হলেও কোন সমাধান পাওয়া যায় নি।উল্টো স্বাস্থ্য সহকারী মোঃ রুহুল আমিন এলাকার প্রভাবশালী হাওয়ায় অভিযোগ কারী মোঃ জামাল মিয়া কে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।
অভিযোগকারী মোঃ জামাল মিয়া বলেন ফারইস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানিতে স্বাস্থ্য সহকারী মোঃ রুহুল আমিন গত ১০ বছর আগে আমাকে দিয়ে একটি বীমা করায়,আমি নিয়মিত টাকা জমা দেই।আমার কাছে টাকা জমা দেওয়ার রিসিট আছে।বীমার মেয়াদ পূর্তি হলে বীমার টাকা না দেওয়ার জন্য স্বাস্থ্য সহকারী মোঃ রুহুল আমিন বিভিন্ন ধরনের টালবাহানা করছে।
স্বাস্থ্য সহকারী মোঃ রুহুল আমি জানান, কে কোন বিষয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তা আমি জানি না,আমি অফিসিয়ালি ভাবে নোটিশ পেলে এবিষয়ে মন্তব্য করব।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান এবিষয়ে একটি লিখিত অভিযোগটি পেয়েছি, অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।