প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ১২:২৬ পি.এম
নবীগঞ্জে অবৈধভাবে টিলা কর্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে অবৈধভাবে টিলা কর্তন করায় গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ কায়স্থগ্রাম এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে নজরুল ইসলাম ও মানিক মিয়া নামে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ১৫ নভেম্বর বুধবার বিকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ কায়স্থগ্রাম এলাকায় অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।
এসময় অবৈধভাবে টিলা কর্তন করায় বালু-মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পারকুল গ্রামের বকুল মিয়ার ছেলে নজরুল ইসলাম ও ছৈদ উল্লা ছেলে মানিক মিয়া ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার।
এসময় সার্বিক সহযোগিতা করেন গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, অবৈধ মাটি/বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধােদের সাথে নবাগত ওসির মত বিনিময়
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com